প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৬, ৪:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৬, ১০:০৮ পি.এম
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে এডিবির প্রতিনিধি দলের মতবিনিময় সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)'র প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪জুন) দুপুরে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সভাপতিত্বে সিরাজগঞ্জের তাঁতের উৎপাদিত শাড়ি, লুঙ্গি, গামছা, কম্বল, মৃৎ শিল্প, শীতল পাটি, চরের উৎপাদিত বাদাম, মরিচ, ভুট্টা সিরাজগঞ্জের ইকোনমিক জোন, বেসিক শিল্পপার্কসহ ব্যবসা বাণিজ্যের নানা সমস্যা সম্ভাবনা নিয়ে চেম্বারের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)'র প্রতিনিধি দল সিরাজগঞ্জের উন্নয়নে ব্যবসা বানিজ্যের সমস্যা সম্ভাবনার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন এডিবির কান্টি ইকোনমিস্ট মিঃ চন্দন, অতিরিক্ত সচিব (এডিবির অর্থনৈতিক বিভাগ,)এসএম জাকারিয়া, যুগ্ম সচিব (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এডিবি) মোস্তফা মোর্শেদ, বাংলাদেশ অর্থনীতিক বিনিয়োগ বোর্ড (বিইডা)পরিচালক সিরাজুল ইসলাম খান, এ্যাসেস্টেন্ট নাসিয়া চৌধুরী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী অমর কৃষ্ণ দাস, ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের সেখ, ভাইস প্রেসিডেন্ট লিটন সাহাসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.