
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। দিনাজপুর জেলার বিরল উপজেলার ০৪ নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী সালাফীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ জসিম উদ্দীন এর চাকুরি থেকে চূড়ান্ত অপসারণ অনুমোদন করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
মাদ্রাসা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে এক পত্র মারফৎ জানানো হয়, দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন নাড়াবাড়ী সালাফীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ জসিম উদ্দীন এর পদত্যাগপত্র গ্রহণ করে চাকুরি থেকে অপসারণ অনুমোদন বিষয়টি গত ১৮ মে ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত আপিল ও সালিশ কমিটির সভায় উপস্থাপন করা হয়।
আপিল ও সালিশ কমিটির সভায় বাদী ও বিবাদী উভয়পক্ষ উপস্থিত হন। সভায় বাদী ও বিবাদীর উপস্থিতিতে সুপারিনটেনডেন্ট মোঃ জসিম উদ্দীন-এর বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের বিষয়ে আলোচনা এবং সকল কাগজপত্র পর্যালোচনা করা হয়। পর্যালোচনান্তে দেখা যায় মোঃ জসিম উদ্দীন তার পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করায় পদত্যাগপত্রটি অনুমোদন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
২৪ জুন ২০২৬ তারিখে ৫৭.১৬.০০০০.০০৯.৯৯.০২০.২১, ৬৩ নং স্মারকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত পত্র মারফৎ বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ কুরবান আলী।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.