প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ৩:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৬, ৭:৪৬ পি.এম
চৌদ্দগ্রামে ২৮ বছর আগে বদলকৃত সম্পত্তি নিয়ে বিরোধে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

কুমিল্লা প্রতিনিধি ; কুমিল্লার চৌদ্দগ্রামে ২৮ বছর আগে বদলকৃত সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন কর্তৃক ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক তারেক আকাশ।
অভিযোগে উল্লেখ করা হয়, মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামের ব্যবসায়ী একেএম ফজলুল হক ও মমতাজ উদ্দিনের মধ্যে ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর সলাকান্দি মৌজায় নয় শতক জায়গা এজ বদল হয়। পরবর্তীতে ফজলুল হক ওই জায়গার মালিক ও ভোগদখলে রয়েছে। বর্তমানে মমতাজ উদ্দিন গং অসৎ উদ্দেশ্যে ফজলুল হককে হয়রানী ও নাজেহাল করার উদ্দেশ্যে ভোগদখলীয় জায়গা জোরপূর্বক জবর দখলের পাঁয়তারা করছে। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুন সকালে মমতাজ উদ্দিন গং একে অপরে যোগসাজশে হাতে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মমতাজ উদ্দিনের জায়গা জবর দখল দেখানোর জন্য গাছের চারা রোপন করে। খবর শুনে দ্রæত ফজলুল হক জায়গায় গিয়ে তাদেরকে বাধা নিষেধ করে। পরবর্তীতে গন্যমান্য লোকজনকে ঘটনার বিষয়ে জানিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে দলিলপত্রাধি উপস্থাপন করে ফজলুল হক। স্থানীয় গন্যমান্য লোকজন উভয় পক্ষের কাগজপত্র পর্যবেক্ষণ করে ফজলুল হকের পক্ষে রায় দেয়। এরই প্রেক্ষিতে গত ২৩ জুন মমতাজ উদ্দিন গং সালিশ বৈঠক অমান্য করে প্রকাশ্যে ফজলুল হক ও তাঁর পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি ধমকি দিচ্ছে।
অভিযোগের বিষয়ে মমতাজ উদ্দিন বলেন, যখনই গ্রামে সালিশ বৈঠক বসে ফজলুল হক মূল কাগজপত্র দেখাতে পারে না। মূল কাগজপত্র দেখাতে পারলে আমাদের কোন আপত্তি নাই।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক তারেক আকাশ বলেন, অভিযোগ পেয়েছি। উভয়পক্ষকে শান্ত থাকার বলা হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.