
আশিকুর রহমান সবুজ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে স্থায়ী সমাধানের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আজ বুধবার (২৪ জুন ২০২৬) স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জলাবদ্ধতার উৎস ও এর প্রতিকারের উপায় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সার্ভে কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নাহিদ ভূঞা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলামের নির্দেশনায় শ্রীপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলীর নেতৃত্বে এই সার্ভেটি পরিচালিত হয়। সার্ভের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খুব দ্রুতই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে।
গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় শ্রীপুর পৌরসভা কর্তৃপক্ষ এই জনকল্যাণমূলক কাজটি বাস্তবায়ন করবে।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে সেবাগ্রহীতা, রোগী এবং কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। যথাযথ কর্তৃপক্ষের এমন দ্রুত পদক্ষেপে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.