প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৩:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৬, ৭:০৭ পি.এম
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

মোঃ রিয়াজ।। টুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আনিছ হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে এমপির পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন বাউফল উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান মিয়া। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য টিনসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

অধ্যাপক খালেদুর রহমান মিয়া বলেন, দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে সাহস ও ধৈর্য ধারণের আহ্বান জানান।
ক্ষতিগ্রস্ত আনিছ হাওলাদার বলেন, “অগ্নিকাণ্ডে আমার বসতঘর পুড়ে যাওয়ার পর পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছিলাম। এমন কঠিন সময়ে আমার পাশে দাঁড়ানোয় আমি এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার দুঃসময়ে তিনি যে সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা আমি কখনো ভুলব না।”
স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.