প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৬, ৮:৫০ পি.এম
পটুয়াখালীর দুমকি অভিযান চালিয়ে “৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ”

মোঃ রিয়াজ।। পটুয়াখালীর দুমকি উপজেলায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি ৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু (পোনা) জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত রেনু পায়রা নদীতে অবমুক্ত করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে "পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব রেনু জব্দ করা হয়।"
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাকে বিপুল পরিমাণ চিংড়ির রেনু পরিবহনের খবর পেয়ে স্থানীয়রা গাড়িটি আটকে দেয়। 'খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি তল্লাশি করেন।'
"এ সময় ট্রাকভর্তি ৪৩ ড্রাম চিংড়ির রেনু জব্দ করা হয়।" তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ট্রাকচালক পালিয়ে যান।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এগুলো অবৈধভাবে আহরণ ও পরিবহন করা হচ্ছিল।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মৎস্য বিভাগের কর্মকর্তারা জব্দকৃত রেনুগুলো পায়রা সেতু সংলগ্ন পায়রা নদীর উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে জব্দ করা রেনুগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধভাবে চিংড়ির রেনু আহরণ, পরিবহন ও বাণিজ্য বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.