প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৬, ৯:৪০ পি.এম
বাউফলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠানে ড. মাসুদ এমপি

মোঃ রিয়াজ।। পটুয়াখালীর বাউফলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর সমাধান এবং সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।
এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা, গবেষণামূলক চিন্তা ও সৃজনশীল উদ্ভাবন তুলে ধরার সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। তিনি শিক্ষার্থীদের নতুন নতুন ধারণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা। বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় এর বাস্তবায়ন করে।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক শিক্ষা, উদ্যোক্তা মনোভাব এবং উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। এতে ভবিষ্যতে জাতীয় উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি বিনির্মাণে তরুণ প্রজন্ম আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.