
এম সাজেদুল ইসলাম সাগর,নবাবগঞ্জ (দিনাজপুর) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে উপজেলার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন, বিভিন্ন সরকারি কার্যক্রমের সমন্বয় এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুস, সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.