
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। ৫ নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেন এর দূর্নিতী ও অনুপস্থিতির কারণে প্রশাসক নিয়োগের আহ্বান। চেয়ারম্যান এর কক্ষ তালাবদ্ধ। প্রায় ০৩ সপ্তাহ জুড়ে সেবাপ্রত্যাশীরা কাঙ্খিত সেবা বঞ্চিত হয়ে ফিরে যাচ্ছেন। প্যানেল চেয়ারম্যান -১ এর দায়িত্ব স্থগিত করে পুনরায় চেয়ারম্যানকে দায়িত্ব প্রদানের ঘটনায় তোলপাড়।
স্থানীরা জানান, ৫ নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মারুফ হোসেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখা কমিটির একজন সক্রিয় সদস্য। তিনি দলের মনোনীত বিনাভোটে চেয়ারম্যান হিসেবে বিগত দিনে ব্যাপক প্রভাব বিস্তার করেন এবং অর্থ আত্মসাৎসহ নানারকমের দূর্নীতির অভিযোগে অভিযুক্ত।
তাঁর বিরুদ্ধে পরস্পর যোগসাজসে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে হত্যার উদ্দেশ্যে মারপিট রক্তাক্ত কাটা জখম করতঃ হুমকী ও হুকুম দানের অপরাধ এর জন্য দিনাজপুর কোতয়ালী থানার গত ২৪ অক্টোবর ২০২৪ তারিখে ১৪৩/১৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/
গত ১৭ মে ২০২৬ তারিখে জামিন পরবর্তী সময়ে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন বিষয়ে স্মারক নং- ০৫.৫৫.২৭০০.০০০.০০৯.০৭.০০১৫.২৬. ৩৬১ মোতাবেক ৫নং বিরল ইউনিয়ন পরিষদ, বিরল, দিনাজপুর-এর চেয়ারম্যান মোঃ মারুফ হোসেন ফৌজদারি মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকার পর জামিনে মুক্তিলাভ করেন এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, তাকে জেল হাজতকালীন সাময়িকভাবে বরখাস্ত করা হয়নি, ফলে তার দায়িত্ব পালনে আইনগত কোনো প্রতিবন্ধকতা পরিলক্ষিত হয় না। এমতাবস্থায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৫) ও ৩৮ এর বিধান অনুযায়ী মোঃ মারুফ হোসেন, চেয়ারম্যান, ৫নং বিরল ইউনিয়ন পরিষদ, বিরল, দিনাজপুর-কে পুনরায় চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করার অনুমতি প্রদান করা হলো এবং তার অনুপস্থিতিকালীন কার্যক্রম পরিচালনার জন্য জারিকৃত স্মারক নং-০৭.৫৫.২৭০০,০০০,০০৯.০৭.০২৬.
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.