প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৬, ৯:৩৬ পি.এম
বিরলে পূর্ব শত্রুতার জেরে মারপিটে আহত-১

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলে পূর্ব শত্রুতার জেরে মারপিটে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লিপি নামের এর নারী।
আহত লিপি বিরল উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নের পচাকান্দর গ্রামের মৃত নুর উদ্দীন এর মেয়ে এবং ঠাকুরগাঁও উপজেলার রাণীশংকৈল এলাকার এনামুল হক এর স্ত্রী।
রবিবার (৭ জুন) লিপি এর সহদোর ভাই শানু সোহাগ উক্ত ঘটনায় বাদী হয়ে দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ৫নং বিরল ইউনিয়নের পচাকান্দর গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে সেলিম রেজা (২৫) এবং স্ত্রী সেলিনা বেগম (৫০) অত্যন্ত দূর্দান্ত প্রকৃতির দাঙ্গাবাজ, সন্ত্রাসী, লাঠিয়াল, কু-চক্রী, হিংসুক, পরধনলোভী, অন্যের সম্পত্তি জবর দখলকারী ব্যক্তি। তারা স্বার্থের খাতিরে করতে পারে না এমন অসাধ্য কাজ এই জগতে নাই । বাদী এবং বিবাদীদ্বয়ের মধ্যে জমি-জমাকে কেন্দ্র করে পূর্ব থেকে বিরোধ চলচিল। উক্ত বিরোধের জের ধরে প্রায় ০৬ মাস পূর্বে বাদীকে বিবাদীগণ লাঠি দ্বারা মারডাং করে। গত ০১ জুন ২০২৬ তারিখে লিপি তার ঈদুল আযাহার দাওয়াত খাওয়ার জন্য ভাইয়ের বাড়ীতে যান। বিবাদীদ্বয় পূর্বের পারিবারিক দ্বন্দের জের ধরে ০২ জুন ২০২৬ বাদী শানু সোহাগ ও লিপি কে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ শানু সোহাগকে উচ্ছেদের হুমকি দেয়। এসময় লিপি বিবাদীদেরকে শান্ত করার জন্য প্রস্তাব করলে তাকে মেরে ফেলবে মর্মে হুমকি দেয়। এরই এক পর্যায়ে বিবাদীদ্বয় একই উদ্দেশ্যে বাদীর বাড়ীতে বে-আইনী ভাবে প্রবেশ করে পুর্বের শত্রুতার জের ধরে বাদীকে হত্যা করার অসৎ উদ্দেশ্যে ধাক্কা দিয়ে বাড়ি হতে বের করে খুলিয়ানে সেলিম রেজা লুকিয়ে রাখা কোদাল হাতে নিয়ে কোদালের উল্টা পিট দিয়ে বাদীর বুকে স্বজোরে ডাং মারলে বাদী বুক চিটিয়ে ধরে মাটিতে পড়ে যায়। এসময় লিপি উক্তরূপ অবস্থা দেখে বাড়ী হতে দৌড়ে বের হয়ে বাদীকে রক্ষার জন্য বাদীর নিকট পৌঁছামাত্র সেলিনা বেগম হুমকী দিয়ে বলে যে, ওকে মেরে শেষ করে দেয়। উক্ত হুকুম পাওয়া মাত্র সেলিম রেজা তার হাতে থাকা কোদাল দ্বারা লিপিকে হত্যার উদ্দেশ্যে মাথায় চোট মারলে উক্ত চোটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে কোদালের উল্টা পিটের মোটা অংশ লিপির সম্মুখ ভাগের মাথার বাম পার্শ্বে লাগিয়া গুরুর কাটা রক্তাক্ত জখম হয়। তৎপর সেলিম রেজা পুনরায় হত্যার অসৎ উদ্দেশ্যে মুখে লাথি মারলে উক্ত লাথির পায়ের গোড়ালী অংশ লিপির ডান চোখে লেগে জখম প্রাপ্ত হয় এবং অসৎ উদ্দেশ্যে পড়নের কাপড় টানা হেচড়া করে বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটায়।
এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে অবস্থা আশংকাজনক দেখে লিপিকে অজ্ঞাতনামা অটোযোগে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি না নিয়ে ভিকটিমের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতলে বদলী করেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম এর মাথায় ৮টি সেলাই দিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে নেন। লিপির উন্নত চিকিৎসার জন্য জিয়া হার্ট ফাউন্ডেশন-এ ভর্তি করেন। জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক লিপির মাথায় আঘাত দেখে সিটি স্ক্যান করার জন্য নির্দেশ দেয় এবং সিটি স্ক্যান এর রির্পোট দেখে অপারেশন করেন এবং অপারেশন শেষে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমতাবস্থায় বিবাদীগণের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.