
নিজস্ব সংবাদদাতা: বৃক্ষ রোপন এবং চারা বিতরণের মধ্য দিয়ে কথা সাহিত্যিক ও গীতিকবি প্রফেসর মোহাম্মদ আমির হোসেন এর ৬৬তম জন্মবার্ষিকী পালণ করেছে নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন| ৫ জুন শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরতলীর কাশিপুর বাংলা বাজারস্থ সিটি করপোরেশনের লেকের পাড়ে এসব কর্মসূচী পালণ করা হয়| সংগঠনের সভাপতি ইকবাল হোসেন রোমেছের সভাপতিত্বে কর্মসূচীতে প্রফেসর মোহাম্মদ আমির হোসেন ছাড়াও অন্যান্যের মধ্যে অংশ নেন সংগঠনের উপদেষ্টা ছড়া সাহিত্যিক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টু,কবি ও সংগঠক শাহানা মান্নান বুলবুল, ফাউন্ডেশনের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ,সদস্য জহিরুল ইসলাম মিন্টু, মোঃ বশির খান,মোঃ মোমেন, বিশিষ্ট সমাজসেবক নুরুজ্জামান রনি, রাকিব হাসান, এস এ টুটুল, সোহেল রানা, মুস্তাকিম, ফিরোজ,সফিক, মুকুল , শাহজালাল পিন্টু, শাহালম, ইকবালসহ আরো অনেকে|
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.