
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৫ জুন ২০২৬) আসরের নামাজের পর সামাদ স্মৃতি সংসদ কার্যালয়ে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সমর্থিত পার্বতীপুর পৌর সভার মেয়র প্রার্থী রফিকুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন গোলাম মুক্তাদী মুন্না। বিশেষ অতিথি ছিলেন ইউসুফ আলী, খন্দকার আশরাফুল ইসলাম, যুব বিভাগের পৌর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম মানিক, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল কুদ্দুস এবং সেক্রেটারি হামিদুল ইসলাম।
বক্তারা ঈদ পুনর্মিলনীর তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.