
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বন থেকে অর্ধশতাধিক গজারী গাছ কেটে নেয়ার অভিযোগ উছেঠছে। উপজেলার কাদিগড় বিটের অধীনে পাড়াগাঁও মৌজার সিএস ৩৪৯ দাগে গেজেট বিজ্ঞপ্তিকৃত বনভূমি থেকে এসব গাছ কেটে নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও মৌজার সিএস ৩৪৯ দাগে উজ্জ্বল মড়লগংদের দখলে ছিলো একটি চালা। ওই চালায় পাঁচ শতাধিক গজারী গাছ ছিলো। ইতোমধ্যে প্রায় বেশিরবাগ গাছ রাতের আঁধারে চুরি হয়ে যায় এবং ওই জমিতে জনৈক মতি মিয়া নামে এক ব্যক্তি ২০ টি ঘরসহ নিমাণ করে ভাড়ায় দেন। এরই ধারাবাহিকতায় বেশ কয়েকদিন আগে আরো অর্ধশতাধিক গজারী রাতের আঁধঅরে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসীর দাবি, কাদিগড় বিট অফিসের কতিপয় অসাধূ ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় এ গাছগুলো কাটা হয়েছে। মঙ্গলবার (০২ জুন) বিকেলে সরেজমিনে গিয়ে বনভূমির বিভিন্ন স্থানে কাটা গাছের গুঁড়ি দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই বনভূমির গাছ কেটে চালাqটি উজাড় করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে দিন দিন বনাঞ্চল সংকুচিত হয়ে পড়ছে এবং পরিবেশ ও জীববৈচিত্র মারাত্মক হুমকির মুখে পড়ছে।
এ ব্যাপারে চালার দাবিদার উজ্জল মিয়ার সাথে চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে কাদিগড় বিট অফিসার জলিলুর হমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই চালা থেকে ২৫/৩০ বছর বয়সি প্রায় ২০/২৫ টি গজারী গাছ কেটে নেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে ভালুকা রেঞ্জ অফিসার সাদিকুজ্জামনের সাথে তার মোবাইলে কথা বলার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.