
ভোলা প্রতিনিধিঃ ভোলার শন্তান, বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের রুহের মাগফিরাত কামনা করে ভোলায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি দক্ষিন দিঘলদীর কোড়ারিয়া নিজ বাড়িতে দোয়া-মুনাজাতের আয়োজন করা হয়।
তোফায়েল আহমেদের পরিবারের আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে ভোলার ৭ উপজেলা থেকে আশা হাজার হাজার মুসল্লিরা অংশগ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা-কমীরা।
তোফায়েল আহমেদ সোমবার বিকালে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, মঙ্গলবার দুপুরে ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে প্রথম এবং নিজ গ্রামের বাড়ি কোড়ালিয়ায় বিকালে দ্বিতীয় নামাজে জানাজা শেষে প্রিয় মা-বাবা ও স্ত্রীর পাশে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.