
এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে সীমান্তপথে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে প্রবেশ ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত ব্যবহার করে এসব মাদক দেশে ছড়িয়ে দিচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, মোঃ শামীম নামের এক গ্রাম পুলিশ সদস্য তার প্রভাব ব্যবহার করে কথিত মাদক কারবারিদের সীমান্তপথে যাতায়াত ও কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছেন। তাদের দাবি, তার নেতৃত্বে মাদক কারবারে জড়িতরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, এই চক্রের সঙ্গে ১. আকাশ রানা। ঠিকানাঃ শিমুলতলা, ৭ নং ওয়ার্ড। ২. পলাশ। ঠিকানাঃ শিমুলতলা, উত্তর জাওরানী ৭ নং ওয়ার্ড। ৩. খাইরুল ইসলাম। ঠিকানাঃ উত্তর জাওরানী ৮ নং ওয়ার্ড। ৪. কংকন চন্দ্র। ঠিকানাঃ পূর্ব গাদনা। ৫. কচুমদ্দিন। পিতাঃ জালাল (সাবেক মেম্বার)। ঠিকানাঃ দক্ষিণ জাওরানী ৯ নং ওয়ার্ড।এবং ৬. মনির। পিতাঃ আবুল কালাম। ঠিকানাঃ৭ নং ওয়ার্ড। -এর নামও উঠে এসেছে।
এলাকাবাসীর আরও দাবি, সীমান্তবর্তী এলাকার সুযোগ কাজে লাগিয়ে গ্রাম পুলিশ শামীম ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক বাংলাদেশে প্রবেশ করাতে মাদক কারবারিদের সহযোগিতা করছেন। এই শামীম গ্রাম পুলিশ হওয়াতে, তার সিন্ডিকেটের কোনো মাদক ব্যবসায়িক কে পুলিশ গ্রেপ্তার করলে সে টাকা দিয়ে রফাদফা করে তাদের ছাড়িয়ে আনে। সে কিছুদিন আগেও টাকার বিনিময়ে দুই মাদক ব্যবসায়িক কে ছাড়িয়ে এনেছে।
এর ফলে এলাকার কিশোর ও তরুণদের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তাদের মতে, মাদকের বিস্তার অব্যাহত থাকলে যুবসমাজ আরও বিপথগামী হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.