
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের রংপুর - ফুলবাড়ি মহাসড়কের পার্শেরাস্তা মধ্যপাড়া খনি গেইট বদরগনজ রোডের সংযোগ স্থলে পাকা রাস্তায় জলবদ্ধতার কারণে হাঁটু পানি জমে থাকে। রাস্তার দু-পার্শ্বে বসত বাড়ি থাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই । এ কারণেই সামান্য বৃষ্টির পানি এবং বসতবাড়ির ড্রেনের ময়লা পানি সব সময় জলাবদ্ধতা তৈরি করে। পানির নিচে খাল খন্দ এবং গর্ত হওয়ার কারণে পথচারীদের মোটরসাইকেল বাইসাইকেল, ভ্যান, অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন প্রতিনিয়ত দূর্ঘটনায় পতিত হচ্ছে, ভুক্তভোগী সমাজ সচেতন সিনিয়র প্রধান শিক্ষক খন্দকার এইচ আর হাবিব বলেন, শুধু তাই নয় জলাবদ্ধ পানিতে নোংরা থাকার জন্য মুসল্লিগনের পরিধেয় কাপড় পোশাক অপবিত্র হচ্ছে, খনিজ শিল্পাঞ্চল এলাকায় এমন একটি জনবহুল রাস্তার অচলাবস্থা দেখে মনে হয় সড়ক ও জনপথ বিভাগ হয়তোবা ঘুমিয়ে আছেন, স্থানীয় (চেয়ারম্যান, মেম্বার) জনপ্রতিনিধি এবং কঠিন শিলা কর্মকর্তাগন নিরব ভূমিকা পালন করতে পারেন না, জনগণের প্রতি অবশ্যই তাদের ও দায়বদ্ধতা আছে, জলাবদ্ধতা নিরসনে ঐ স্থানে নিম্নতম দেড়ফুট উঁচু করে পাথর দিয়ে রাস্তা সংস্কার করা প্রয়োজন। মধ্যপাড়া খনি হতে বদরগঞ্জের দুরত্ব ১৩ কিলোমিটার। মধ্যপাড়া পলিপাড়া খনিগেট থেকে শাহাগঞ্জ সুপরির ঘাটব্রীজ পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা চরম অচলাবস্থা ও খানা খান্দে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সংযোগ স্থল পলিপাড়া খনির মোড় থেকে বদরগঞ্জ মুখী জনগুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা নিরসনে সড়ক ও জনপথ বিভাগের লোকজন মাঝে মধ্যে অস্থায়ী ভাবে গর্ত খুঁড়ে পাথরের টুকরো ও পিচ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয় দিতে তৎপর হয় তবে সল্প সময়ে আবারো নষ্ট হয়ে যায়। উন্নয়নের মহাসড়কে যুক্ত এলাকায় এমন রাস্তা যে থাকতে পারে বাস্তব অবস্থা না দেখলে বলা মুসকিল। বদরগঞ্জ হতে মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প এলাকা অভিমুখী যাত্রী দের অভিযোগ শাহগঞ্জ সুপরির ঘাট ব্রীজ হতে মাত্র ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় চলাচল অনুপযোগী এবং ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। সুপরীর ঘাট ব্রীজ থেকে বদরগঞ্জ পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তা রংপুর জেলার আওতাধিন হওয়ায় প্রতিবছরই মেরামতের উপর মেরামত হয়। অবশিষ্ট ২ কিলোমিটার রাস্তা দিনাজপুর জেলার নির্বাচনী এলাকায় হওয়ায় খানাখন্দ অবস্থায় আছে। দিনাজপুর সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আমান উল্লাহ আমান এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে। বিড়ম্বনার শিকার এলাকা বাসীর স্বার্থে দ্রুত রাস্তাটি সংস্কার পূর্বক চলাচল উপযোগী করার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.