
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক ও যুব সংগঠন বহোতা সৃজন সংঘ-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ,, মে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদী ২৯ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এবং সরকারি নিবন্ধনপ্রাপ্ত (রেজি নং: পিরোজ-৮৬৯/১০) বহোতা সৃজন সংঘ দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক, সাংস্কৃতিক ও ডিজিটাল উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজসেবা, মানবিক সহায়তা, শিক্ষা সহায়ক উদ্যোগ এবং তরুণদের দক্ষতা উন্নয়নে সংগঠনটির অবদান স্থানীয়ভাবে প্রশংসিত।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শরিফুল ইসলাম (লিটন)। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মিজানুর রহমান (শান্ত), কোষাধ্যক্ষ হিসেবে মোঃ আল মামুন তালুকদার এবং সম্মানিত সদস্য হিসেবে মীর মিজানুর রহমান (লিটন) নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির পাশাপাশি সংগঠনের ২৯ জন সাধারণ সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন ক্লাবের সদস্য ও শাখারিকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালিদ হোসেন সজল। তাকে সহযোগিতা করেন শাখারিকাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিটন এবং কালচারাল একাডেমির সদস্য শেখ সুজাত।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, বহোতা সৃজন সংঘ শুধু একটি সংগঠন নয়, এটি এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ ও যুবশক্তির বিকাশে কাজ করে যাওয়া একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। সংগঠনের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রেখে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ, নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, প্রযুক্তিনির্ভর ও শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর সহযোগিতায় সংগঠনকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপ দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তারা।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সচেতন মহল নবনির্বাচিত নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির হাত ধরে বহোতা সৃজন সংঘ আগামী দিনে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.