প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৬, ৯:৩৪ পি.এম
নরসিংদীর মেহেরপাড়ায় তৃণমূল বিএনপি ও সাধারণ জনগণের সাথে ভিপি মনিরের ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময়।।

মোঃ নজরুল ইসলাম : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নরসিংদীতে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদের আগাম শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিএনপি নেতা আলহাজ্ব মনির হোসেন (ভিপি মনির)।
গত ২৯ মে ২০২৬ (শুক্রবার) বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক আলহাজ্ব মনির হোসেন ভিপি মনির।
শুভেচ্ছা বিনিময়কালে ভিপি মনির তৃণমূলের নেতাকর্মী ও উপস্থিত সাধারণ জনগণের খোঁজখবর নেন এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। তিনি মেহেরপাড়া ইউনিয়নকে একটি আদর্শ ও সুসংগঠিত ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.