প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৯:৪১ এ.এম
আগামীকাল প্রয়াত নেত্রকোনা জেলা যুবদলের সভাপতি আল আমিন খান পাঠান এর ২২তম মৃত্যু বার্ষিক

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারী) নেত্রকোনা জেলা যুবদলের প্রয়াত সাবেক সভাপতি মরহুম আল আমিন খান পাঠান এর ২২তম মৃত্যু বার্ষিক।
এ উপলক্ষে নেত্রকোনা জেলা যুবদলের উদ্যোগে দিনব্যাপী নানা ধরনের কর্মসূচি গ্রহন করা হয়েছে।
গৃহীত কর্মসূচি মধ্যে রয়েছে, সকাল ৬টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, সকাল ১০টায় উকিলপাড়া বনানী সংঘ থেকে মরহুমদের কবর জিয়ারতের উদ্দেশ্যে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়ায় যাত্রা ও কবর জিয়ারত। বেলা ২টায় বনানী সংঘে দুস্তদের মাঝে তবারক বিতরণ, বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে মরহুমদের রাজনৈতিক জীবন ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে স্মরণ সভা, বাদ আসর
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়াও আল আমিন খান পাঠান এর ২২তম মৃত্যু বার্ষিক উপলক্ষে আজ বুধবার দুপুরে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.