প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৬, ৭:২৫ পি.এম
নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ: প্রধান অতিথি ড. মঈন খান।

মোঃ নজরুল ইসলাম নরসিংদী : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও ত্রাণ ভাণ্ডার থেকে প্রাপ্ত এই নগদ অর্থ মানবিক সহায়তা হিসেবে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবদুল মঈন খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:হাজ্বী আব্দুর রশিদ, সভাপতি, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি।আলহাজ মনির হোসেন (ভিপি মনির), সাধারণ সম্পাদক, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি।মেফতাহুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড, নরসিংদী সদর। হাজ্বী জাহাঙ্গীর আলম, সভাপতি, মেহেরপাড়া ইউনিয়ন যুবদল। আকরাম হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেরপাড়া ইউনিয়ন যুবদল।
শাহ আলম, সচিব, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ। শাইব মতিউর রহমান, ইব্রাহিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব। পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগাভাগি করে নিতে এই ধরনের নগদ অর্থ সহায়তা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.