
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সভায় কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সভায় প্রেসক্লাবের আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব, সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন, কোষাধ্যক্ষ জাবেদ এমরান, কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মুসিক ও শরীফ আহমদ।
সভায় সর্বসম্মতিক্রমে, আগামী ঈদুল আজহার পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের অভিষেক ও ‘ফ্যামিলি ডে’ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন করতে বিভিন্ন উপকমিটি গঠনের বিষয়েও প্রাথমিক আলোচনা হয়।
এদিকে সভা থেকে ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিপন আহমদের বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সভায় একটি শোক প্রস্তাব গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.