প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৩:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ৭:৩২ পি.এম
নাটোর সদর উপজেলা পরিষদ ও পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

নাটোর প্রতিনিধি নাটোর সদর উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়র পদে জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত নির্বাচনী প্রার্থীদের নাম ঘোষণা অনুষ্ঠানে এসব নাম ঘোষণা দেয়া হয়।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান পদে জেলা জামায়াতের ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ভাইচ চেয়ারম্যান পদে সদর উপজেলা আমীর মাওলানা মীর নুরুন্নবী এবং নাটোর পৌরসভা মেয়র পদে জেলা জামায়াতের ইসলামীর নায়েবে আমীর জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আকিবের পিতা নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান এর নাম ঘোষণা করা হয়।
পৌর জামায়াতের আমীর মাওলানা রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক সাদিকুর রহমান প্রমুখ
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.