ঘোড়াঘাট,প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাট স্ত্রীর ওপর অভিমান করে রনি চন্দ্র (২৩) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৩ মে) উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের কালুপাড়া পিটুলি গাছা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় বিয়ে করেন রনি। এক মাস আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। কয়েকবার ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন রনি। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। শনিবার বিকেলে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘আগামীকাল ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.