
ইয়ানূর রহমান : বেনাপোল রেলস্টেশনে ভারত থেকে আসা দাড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনে বিজিবি অভিযান চালিয়ে ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে।
সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় পণ্যবাহী ট্রেনে করে কোডিন ফসফেট মেশানো ‘এস্কাফ’ নামের একটি সিরাপ বাংলাদেশে পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বাংলাদেশ রেলওয়ে পুলিশের সহযোগিতায় ট্রেনটিতে যৌথ তল্লাশি চালান। একপর্যায়ে একটি বগির নিচে ইঞ্জিনের সঙ্গে বিশেষভাবে বেঁধে রাখা অবস্থায় ৩২০ বোতল সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরাও। বেনাপোল আমদানি-রফতানিকারকরা বলেন, কিছু অসাধু চক্র বেনাপোল স্থলবন্দর ও রেলপথ ব্যবহার করে নিয়মিত মাদক পাচারের চেষ্টা করছে। এতে নিরাপদ বাণিজ্য ব্যবস্থা হুমকির মুখে পড়ছে।
অন্যদিকে বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আইনাল হোসেন জানান, বিজিবি ও রেল পুলিশের যৌথ অভিযানে পরিচালনা করা হয়, পরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, ভবিষ্যতে পণ্যবাহী ট্রেনে নজরদারি আরও বাড়ানো হবে এবং এই পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.