
ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার সকল উপজেলা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি প্রতিরোধ,নৈতিকতা ও সুশাসন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কমিটির কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন-দুদক,সমন্বিত জেলা কার্যালয়,ঠাকুরগাঁও এর আয়োজনে রবিবার (১০মে) সকাল সাড়ে ১০ মানব কল্যাণ পরিষদ(এম.কে.পি) ঠাকুরগাঁও এর হলরুমে দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন,দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়,ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসেন,উপ সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পরিদর্শক মোঃ মিজানুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় “দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্দেশ্য,আইনি ভিত্তি,গঠন কাঠামো,মেয়াদ,সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা,দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়েরের পদ্ধতি,দুদক এর তফসিলভুক্ত অপরাধসমুহ,দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন ২০০৯,সততা স্টোর এবং সততা সংঘ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং লক্ষ্য ও উদ্দেশ্য পুরণে দুর্নীতি প্রতিরোধ কমিটির ভুমিকা নিয়ে ব্যাপক আলোচনা হয়।
সহকারী পরিচালক মোঃ ইমরান হোসেন বলেন,সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটিগুলো অত্যান্ত গ্ররুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। দুদক বর্তমানে দেশের সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যেখানেই অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে, সেখানেই তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণকারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালা শুরুতে পরিচিতি পর্ব,কুশলাদী মতবিনিময় করেন দুদক কর্তৃপক্ষ।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে দুদক,সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর মোছাঃ আদুরী আক্তারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী,পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার জেলা ও উপজেলা পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি,সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.