
মনির হোসেন পিন্টু(চরভদ্রাসন)ফরিদপুর প্রতিনিধি: ছবি- আছে।
গত ৮এপ্রিল লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দিপালী(২৮) এর মৃতদেহ বাড়িতে এনে দাফন সম্পন্ন করা হয়েছে। দীর্ঘ একমাস পর গত শুক্রবার (৮মে) সকাল সাড়ে ৯টার দিকে দিপালীর মৃতদেহ তার বাড়িতে এসে পৌছাঁয়। পরে পাশের মুন্সিরচর বাজারে তার জানাজা নামাজ শেষে বাড়ির পাশের একটি জমিতে দিপালীর লাশ দাফন করা হয়। এর আগে শুক্রবার সকালে দিপালীর লাশ তার গ্রামের বাড়িতে এসে পৌছাঁলে এসময় তার স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠে এবং বাড়িতে শোকের মাতম সৃষ্টি হয়।
শুক্রবার দিপালীর লাশ বাড়িতে এসে পৌছাঁলে। লাশ রিসিভ করতে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, ফরিদপুরের প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারি পরিচালক আশিক সিদ্দিকি, ইউপি' চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে, দিপালীর মৃতদেহ বাড়িতে আসার খবর শুনে ওইদিন লাশ দেখতে সকাল থেকেই এলাকাসহ আশেপাশের শতশত লোকজন তার বাড়িতে ভীর জমান।
দিপালীর বাবা শেখ মোফাজ্জেল(মুকা) জানান, বিদেশে মেয়ের মৃত্যুর খবর শুনার পর থেকে দীর্ঘ একমাস পাগলের মত হয়ে গিয়েছিলাম। এতদিন পর মেয়ের লাশটা দেখে মনের মধ্যে একটু শান্তি লাগছে।
ওই ইউনিয়নের ইউপি' চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির জানান, গত শুক্রবার (৮মে) সকালে দিপালীর মৃতদেহ তার গ্রামের বাড়িতে এসে পৌছায়। পরে পাশের মুন্সিরচর বাজারে জানাজা শেষে বাড়ির পাশের একটি জমিতে তার লাশ দাফন সম্পন্ন করা হয়। তিনি এসময় আরো বলেন, শুনেছি প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় থেকে পরবর্তীতে দিপালীর পরিবারকে আর্থিক সহায়তা বাবদ নাকি তিন লাখ টাকা প্রদান করা হবে।
উল্লেখ্য, দিপালী একজন দেশের নারী রেমিট্যান্স যোদ্ধা ছিলেন। গত ৮ এপ্রিল লেবাননে ইসরায়েলের বোমা হামলায় কফিলের বাড়িতে পরিবারের সাথে তার মৃত্যু হয়। পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় গত ৮মে তার লাশ বাড়িতে এসে পৌছাঁয়। দিপালী চরভদ্রাসন উপজেলার ১নং চরহরিরামপুর ইউনিয়নের চরসালেপুর পূর্ব গ্রামের শেখ মোফাজ্জেল (মুকার) মেয়ে। দিপালী দুই ভাই ও তিন বোনের মধ্যে মেঝ ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.