নাজিম হাসান,রাজশাহী:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় একজন দর্জি নিহত হওয়ার জেরে বিক্ষুব্ধ জনতা দুটি ট্রাকে আগুন দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। নিহত ব্যক্তির নাম আক্কাশ আলী। তিনি বিড়ালদহ এলাকার একটি টেইলার্সের দোকানে দর্জির কাজ করতেন। তার বাড়ি জেলার চারঘাট উপজেলার সদরের থানাপাড়া মহল্লায়। মঙ্গলবার সকালে মহাসড়ক পারাপারের সময় বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আক্কাশ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। যে ট্রাকের ধাক্কায় আক্কাশ আলী নিহত হন সেই ট্রাকে তারা আগুন জ্বালিয়ে দেন। এছাড়া আরও একটি ড্রাম ট্রাক আটকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশেরও একটি গাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া ভিডিও করার কারণে সোনার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলীর মোবাইল ফোন কেড়ে ভেঙে ফেলা হয়। পরে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পুঠিয়া থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ। এরপর ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নেভাতে গেলে তাদেরকেও বাধা দেওয়া হয়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত করা গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.