প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ৭:০২ পি.এম
নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ মাদক ব্যবসা ও মাদক সেবনে বাঁধা প্রদান করায় মাদকসেবীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮) নামক এক ব্যাক্তি নিহত হয়েছে।
এ নৃশংস ঘটনাটি ঘটেছে গত শনিবার(২রা মে) দিবাগত রাত পৌনে নয়টার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরসভার তেরী বাজার এলাকায়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌরসভার তেরী বাজারের লন্ড্রি ব্যবসায়ী মজিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (২৭) একজন মাদকাসক্ত ও মাদক বিক্রেতা হিসেবে এলাকায় পরিচিত। একই এলাকার ওয়াহিদুল মৃধা কেলিস মাদকাসক্ত নূর মোহাম্মদকে এলাকায় মাদক সেবন ও বিক্রি করতে নিষেধ করায় এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে নূর মোহাম্মদ শনিবার রাত পৌনে ৯টার দিকে ধারালো ছুরি নিয়ে ওয়াহিদুল মৃধা কেলিসের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কেলিসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথি মধ্যে তিনি মারা যায়।
এই নির্মম হত্যাকাণ্ডে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনাকে ‘বর্বরোচিত ও জঘন্যতম অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে দ্রুত দোষীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.