প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ৬:৫৫ পি.এম
নওগাঁর মান্দায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (৩রা মে) বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মাউল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মাউল গ্রামে ধানী জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পচিালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জমির মালিক আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, ‘ধানী জমির মাটি কেটে ফেলা কৃষি ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কার্যক্রমে জমির উর্বরতা নষ্ট হয় এবং খাদ্য উৎপাদনে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়ে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.