
আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ).
নওগাঁর ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ২৭ এপ্রিল সোমবার সকাল ৯টায় ধামইরহাট মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশীষ কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হানজালা, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান জুয়েল। রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হেনা মুছা জানান, ‘একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন মোট ৯টি বালক দল ও ৯টি বালিকা দলের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.