প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৩:২২ পি.এম
গাইবান্ধায় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের মিলন মেলা, আলোচনা সভা ও কমিটি গঠন

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলায় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিক্রয় প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় কমিটির মিলন মেলা, আলোচনা সভা ও কমিটি গঠন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল (শনিবার) বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গোবিন্দগঞ্জ ক্রিস্টাল কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট রংপুর বিভাগের সমন্বয়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় সভাপতি মাইন উদ্দিন প্রধান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, রুহুল আমিন সমন্বয়ক রংপুর বিভাগ বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, এজাজ আহম্মেদ (টুটুল) আহ্বায়ক বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট রংপুর জেলা শাখা, রাকিব হাসান (রাজন) আহ্বায়ক রংপুর মহানগর শাখা বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, মোকতাদুল ইসলাম সদস্য সচিব বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট রংপুর জেলা শাখা, রাফিকুল ইসলাম (রাকিব) মহানগর সদস্য সচিব রংপুর বিভাগ বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট।
এছাড়া আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার বিক্রয় প্রতিনিধিগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা জেলার বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের সমন্বয়ক মহাব্বত সরকার।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.