প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ৮:১৯ পি.এম
দৈনিক সিরাজগঞ্জ বার্তার এক যুগ পূর্তি উপলক্ষ্যে র্্যালী আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তার এক যুগ পূর্তি উপলক্ষ্যে র্্যালী, আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সরকারী মিডিয়াভুক্ত দৈনিক সিরাজগঞ্জ বার্তার এক যুগ পূর্তি উপলক্ষ্যে (১৫ এপ্রিল) বুধবার সকাল ১১টায় শহরের মুজিব সড়কস্থ্য গুডফুড রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরার সভাপতিত্বে ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ বার্তার সহকারী সম্পাদক এইচএম মোকাদ্দেস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ-সভাপতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাক মির্জা মোস্তফা জামান, ৩নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ, মাওনালা ভাসানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজ উদ্দিন, সিরাজগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, জেলা বাসদ এর সমন্বয়ক নব কুমার কর্মকার, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক মোঃ আইয়ুব আলী, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন হাসি প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জের উন্নয়নে রাজনৈতিক নেতাদের পাশাপাশি সংবাদপত্র ও সাংবাদিকদেরও বড় ভূমিকা রয়েছে। সংবাদ পত্র হলো সমাজের দর্পন, সমাজের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখে সংবাদপত্রগুলো। দৈনিক সিরাজগঞ্জ বার্তা সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি দৈনিক সিরাজগঞ্জ বার্তার উত্তরোত্তর সাফল্য ও সফলতা কামনা করেন। এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, দৈনিক আমাদের সময় ও জিটিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ বার্তার সহকারী সম্পাদক খ,ম একরাম, এনায়েতপুর প্রতিনিধি রফিক মোল্লা, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি সোনা মিয়া। অনুষ্ঠানে সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা থেকে আগত সিরাজগঞ্জ বার্তার প্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.