ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের ঘোড়াঘাটে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচীর মাধ্য বাঙালীর প্রাণের উৎসব -১৪৩৩ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হয়ে হিলি- ঘোড়াঘাট সড়কের ওসমানপুর বজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো.শহিদুল ইসলাম, পৌর বিএনপি বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন,সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু প্রমূখ।
নানা বর্ণিল আয়োজন আর আনন্দ-উচ্ছাসের মধ্য দিয়ে উদযাপিত হয় বর্ষবরণ উৎসব।অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা -উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে পান্তা ভোজের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.