প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ৩:০৯ পি.এম
নেত্রকোনায় নদী ও পুকুর থেকে দুইজনের লাশ উদ্ধার

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনার দুর্গাপুর ও খালিয়াজুরীর নদী ও পুকুর থেকে শুক্রবার দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মৃতরা হচ্ছে, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামের আতিকুর রহমানের ছেলে মোঃ শাওন (১২) ও নেত্রকোনার পার্শবর্তী শাল্লা উপজেলার মামুদনগর গ্রামের হীরালাল সরকারের মেয়ে জয়ন্তী সরকার (৩০)।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামের শাওন গতকাল শুক্রবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও শাওন বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে চারদিকে খোঁজাখুজি শুরু করে। অনেক খোঁজাখুজির পর পুকুর পাড়ে তার কাপড় পড়ে থাকতে দেখে পুকুরে মাছ ধরার জাল ফেলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে শাওনের লাশ হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে নেত্রকোনার সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার মামুদ নগর গ্রামের জয়ন্তী গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের সুরমা নদীতে গোসল করতে যায়, তারপর সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন চারদিকে তাকে খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয় এলাকাবাসী শুক্রবার দুপুরে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কল্যাণপুর মসজিদ সংলগ্ন এলাকায় নদীর পানিতে একজন মহিলার লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মহিলার লাশ উদ্ধার করে। খবর পেয়ে নিখোঁজ জয়ন্তী সরকারের পরিবারের লোকজন উদ্ধারকৃত লাশ সনাক্ত করে।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.