প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ২:৪৪ পি.এম
সিরাজগঞ্জে ভোজ্য তেল, পেট্রোল অকটেন ও এলপিজি গ্যাসের বাজার নিয়ন্ত্রণের দাবীতে ক্যাব এর মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি ভোজ্য তেলের বাজারে অস্থিরতা ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার, (৮ এপ্রিল) সকালে শহরের থানা মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)এর সিরাজগঞ্জ জেলা কমিটির আয়োজনে সভাপতি মোঃ শওকত আলী'র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর খান টিপু, যুগ্ম সাধারন সম্পাদক কাজী সোহেল রানা, মানব উন্নয়ন সংস্হার নির্বাহী পরিচালক লিয়াকত আলী খান, ইডিপি ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ার সেলিম প্রমুখ। এ সময় সিরাজগঞ্জ ক্যাব এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্যতেল, পেট্রোল,অকটেন, ডিজেল ও এলপিজি গ্যাস এর দাম বাড়াচ্ছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বক্তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিসহ ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এসময় উক্ত কর্মসূচিতে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা স্লোগান দেন এবং বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি তোলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.