ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচি এর উদ্যোগে এবং গাক চক্ষু হাসপাতাল বগুড়া এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল সকাল সাড়ে নটায় ব্র্যাক ধামইরহাট শাখা অফিস প্রাঙ্গণে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশীষ কুমার সরকার ,ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এ কে আজাদ, ডিভিশনাল কো-অর্ডিনেটর ইদ্রিস আলী, রিজিওনাল কো-অর্ডিনেটর রেজাউল আলম, শাখা ব্যবস্থাপক বাবলি আক্তার ও শাখা ব্যবস্থাপক মোজাহেদুল ইসলাম। চিকিৎসা সেবা প্রদান করেন গাক চক্ষু হাসপাতালের ডাক্তার রায়হান রাব্বি। ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এ কে আজাদ চক্ষু চিকিৎসা বিষয়ে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন "প্রাথমিক চিকিৎসা সহ প্রায় এক সহস্রাধিক চোখের রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.