
শুক্রবার(৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা হোরগাঁতী ব্রীজে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর থেকে বুশরা এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাস বগুড়া হয়ে ময়মনসিংহে যাচ্ছিলো। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জ উপজেলার নলকা হোরগাঁতী ব্রীজের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার প্রায় আরও অন্তত ১০/১২ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.