
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। দিনাজপুরের বিরলে পৈত্রিকসুত্রে পাওয়া সম্পত্তিতে প্রাচীর নির্মাণে বাঁধাদানের প্রতিবাদে উপজেলা ভূমি অফিস বরাবর অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী।
উপজেলার ০২নং ফরক্কাবাদ ইউনিয়নের নলদিঘী গ্রামের মোছাঃ নার্গিস পারভীন অভিযোগে উল্লেখ করেন, আমার পিতার ত্যাক্ত সম্পত্তির মালিক হিসেবে আমি ভোগ দখলীয় থাকা অবস্থায় বর্তমানে উক্ত সম্পত্তিতে ইউক্লিপটাস গাছ, আমগাছ, কাঁঠাল গাছ ও অন্যান্য ফলের গাছ রোপন করি। আমার বাড়ী সংলগ্ন চলাচলের রাস্তাটি ০১-৫৫ ফুট লম্বা রাস্তাটি ০৫ ফুট প্রসস্থ ছাড় দিয়েছি। ৫৬- ১১৫ ফুট পর্যন্ত ০২ ফুটের বেশি ও ১১৬-১৭০ ফুট পর্যন্ত ১২ ফুট জায়গা ছাড় দিয়েছি। কিন্তু আমার পিতার ত্যাক্ত সম্পত্তিতে প্রাচীর নির্মাণ করতে গেলে একই গ্রামের আব্দুল জব্বার এর ছেলে বাবু, রাজ, আব্দুল আজিজ এর ছেলে মাজু, নসির জাল এর ছেলে লিয়াকত, বুধু মিয়া এর ছেলে আজগার (ডাক্তার), মফিজ উদ্দিন এর ছেলে বিদ্যুৎ, আবুল কাশেম এর ছেলে আইন উদ্দীন, রিয়াজুল এর ছেলে আফজাল, মাহতাব এর ছেলে বাবু বাঁধা সৃষ্টি করে এবং আমার নির্মাণাধীন প্রাচীর ভেঙ্গে ফেলে।
তিনি আরও জানান, আমার পিতার ত্যাক্ত সম্পত্তির সাথে তাদের চারজন জায়গা ক্রয় করেছে, কিন্তু বাড়ী নির্মাণ করেনি। তাদের বাড়ী পশ্চিম দিকে যা আমার সম্পত্তি থেকে প্রায় ১০০ ফুট দূরে। আমি জনসাধারণের চলাচলের রাস্তা দেওয়ার পরেও তারা আমার পিতার ত্যাক্ত সম্পত্তিতে নির্মানাধীন প্রাচীর ভেঙ্গে দেয় যা সম্পুর্ণ বেআইনী।
উক্ত ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভূক্তভোগী।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.