প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৪:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৬, ৫:১৬ পি.এম
বিরলে পাট ও আউশ ধান চাষে কৃষি প্রণোদনা বিতরণ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলে পাট ও আউশ ধান চাষে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে পাট ও আউশ ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। প্রতি জন কৃষক এর জমির পরিমান- ৩৩ শতক/এক বিঘা।
বুধবার উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার এর সভাপতিত্বে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, উপসহকারী কৃষি অফিসার এ এস এম হানিফ, রুথমিলা হামিদ ঋতু, চন্দন অধিকারীসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পাট চাষে কৃষক সংখ্যা ৩০ জন এর প্রতি জনকে বিতরণকৃত উপকরণ- পাট বীজ-১ কেজি, ডিএপি-৫ কেজি ও এমওপি- ৫ কেজি এবং আউশ ধান এর জন্য কৃষক সংখ্যা ১০৫০ জন এর প্রতি জনকে উপকরণ আউশ ধান বীজ- ৫ কেজি, ডিএপি-১০ কেজি ও এমওপি- ১০ কেজি বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.