রুহেল উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
শুক্রবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের আরজি নওগাঁ এলাকার, সাহানাবাগ সিটিতে ইফতার চলাকালীন সময়ে রফিকুল ইসলাম রফিক কে আটক করেছে পুলিশ। শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, রফিকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.