প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৬, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৪:৪৯ পি.এম
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং এস-১২০৬৮) বিরল উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা বিএনপি সভাপতি মোঃ বাবুল হেসেন, সাধারণ সম্পাদক ও বৃহত্তর বিজোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন দোয়া ও ইফতার মাহফিল উপকমিটির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সভাপতি মোঃ আখতারুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.