প্রিন্ট এর তারিখঃ মার্চ ৮, ২০২৬, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৩:১৮ পি.এম
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও ইফতার মাহফল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ মার্চ) বিকাল ৫টায় বড়বাজারস্থ সিএফসি রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা জেলা শাখা এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
নেত্রকোনা জেলা খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মোস্তফা আহমেদ জিহাদী এর সভাপতিত্বে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন এর সভাপতি হাফেজ মাওলানা মুসা এর সঞ্চালনায় আলোচনা সভায় ঐতিহাসিক বদর যুদ্ধের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ, শান্তি, নীতি-নৈতিকতা ও ত্যাগের আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন-এর কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম রুহী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি ও কে-গাতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন খান মিল্কী, নেত্রকোনা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামরুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান,
জেলা খেলাফত আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, হেফাজতে ইসলাম এর সদস্য সচিব মাওলানা মোঃ মাজহারুল ইসলাম, নেত্রকোনা জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সজিব সরকার রতন, বারহাট্টা উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রউফ প্রমুখ।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে
খেলাফত আন্দোলনের সর্বস্তরের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.