
স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপসুখানগাড়ি গ্রামে এক চাঞ্চল্যকর চুরির ও অপহরণের ঘটনা ঘটেছে। ২০ বছরের সংসার ও তিন সন্তান ফেলে রেখে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছেন মোছাঃ লাভলী বেগম (৩৮) নামের এক গৃহবধূ। ভুক্তভোগী স্বামী মোঃ সিরাজুল ইসলাম (৩৭) বর্তমানে দিশেহারা হয়ে আইনের আশ্রয় নিয়েছেন।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ও দরিদ্র মানুষ। দীর্ঘ ২০ বছর যাবৎ তিনি লাভলী বেগমের সাথে সংসার করে আসছিলেন। তাদের ঘরে মুন্না (১৮), রিপন (১৬) ও সিয়াম (০৮) নামের তিনটি পুত্র সন্তান রয়েছে। কয়েক মাস আগে তাদের দোকানে কাজ করতে আসা ধুনট উপজেলার মোঃ আরিফুল ইসলাম ওরফে জামুকা (৫২) এর সাথে লাভলীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
বিষয়টি জানাজানি হলে সিরাজুল আরিফুলকে বাড়ি থেকে বের করে দেন। কিন্তু গোপনে তাদের যোগাযোগ চলতে থাকে। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ, সিরাজুল যখন জুমার নামাজ পড়তে মসজিদে যান, সেই সুযোগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আরিফুল ইসলামের প্ররোচনায় লাভলী বেগম বাড়ি থেকে পালিয়ে যান।
সিরাজুল ইসলাম অতি সম্প্রতি তার বসতবাড়ি বিক্রি করেছিলেন। সেই বিক্রয়কৃত নগদ ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, এক ভরি ওজনের স্বর্ণের গহনা, ভোটার আইডি কার্ড এবং মূল্যবান কাপড়-চোপড় নিয়ে লাভলী বেগম চম্পট দেন। যাওয়ার সময় তিনি তার ছোট ছেলে সিয়ামকেও সাথে করে নিয়ে গেছেন।
অসহায় সিরাজুল ইসলাম তার স্ত্রীকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও সন্ধান পাননি। নিরুপায় হয়ে তিনি দুপচাঁচিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন যে, বিবাদী আরিফুল ইসলাম তার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বড় ধরনের আর্থিক ও সামাজিক ক্ষতি সাধন করেছেন।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম তার সন্তানদের ভবিষ্যৎ এবং নিজের হাড়ভাঙা খাটুনির টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তিদের সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। যোগাযোগের ঠিকানা:মোঃ সিরাজুল ইসলাম
মোবাইল: 01779164430 / 01301-919797
গ্রাম: ধাপসুখানগাড়ি, দুপচাঁচিয়া, বগুড়া।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.