
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক চৌক্কার খাল সশরীরে পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের শীর্ষ নেতৃত্ব। সোমবার (২ মার্চ) দুপুরে খালটি পরিদর্শন শেষে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ এমপি।
পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী খালের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং এর নাব্যতা ফিরিয়ে এনে কৃষি ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তারা জানান, শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত এই খালটি এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও সেচ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: হুমায়ুন কবির সরকার এবং সাধারণ সম্পাদক জনাব মো: খাইরুল কবির মন্ডল আজাদ।
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মো: আব্দুল মোতালেব-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো: বিল্লাল হোসেন বেপারী।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.