
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮পাবনা-১(সাঁথিয়া)আসনে নির্বাচন কমিশন কর্তৃক পুনঃতফসিল ঘোষণার পর নতুন করে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান।রোববার(১৮জানুয়ারী)সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিজু তামান্নার নিকট তিনি মনোনয়পত্র জমা দেন।
মনোনয়নপত্র জমদানের সময় উপস্থিত ছিলেন,সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারী সান্টু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আলী,সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ।
মনোনয়নপত্র জমাদান শেষে ভিপি শামসুর রহমান বলেন, আমি বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী।আমি বিপুল ভোটে জয় লাভ করবো বলে আশাবাদী।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.