প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৭:২১ পি.এম
বাঁশখালী উপকূলীয় বেড়িবাঁধ পরিদর্শনে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ জহিরুল ইসলাম এমপি

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার খানখানাবাদ ও সাধনপুর ইউনিয়নের উপকূলীয় এলাকায় চলমান বেড়িবাঁধের কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এ উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এমপি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “বেড়িবাঁধে বারবার বরাদ্দ দেওয়া হলেও কাজের মান ঠিক না থাকায় বাঁধ টেকসই হয় না। ফলে উপকূলীয় এলাকার মানুষ বারবার জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়। এবার কাজের মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হবে ইনশাআল্লাহ। অন্যথায় বর্ষা মৌসুমে এ এলাকার মানুষ আরও ক্ষতির মুখে পড়তে পারে।”
তিনি আরও বলেন, “উপকূলবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। সুতরাং বেড়িবাঁধ প্রকল্প নিয়ে কাউকে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার সুযোগ দেওয়া হবে না।”
এ সময় স্থানীয় বাসিন্দারা খানখানাবাদের প্রেমাশিয়া পয়েন্টে জেগে ওঠা চর অপসারণ করলে বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকি কমবে বলে এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে তিনি কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.