প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৩:০৮ পি.এম
চুরি হওয়া গাড়ির জন্য সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় চুরি হওয়া অটো গাড়ির জন্য সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের শোনা খাঁন বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।
জানা যায়, গাড়ি চালক মো. শাহিন খান প্রতিদিনের ন্যায় বুধবার সকালে অটো গাড়ি নিয়ে রাস্তায বের হয়। পরে সারাদিন রাস্তায় ভাড়া গাড়ি চালিয়ে সন্ধ্যায় গাড়ির মালিক মো. সাঈদুল এর সহধর্মিণী মোসা. মরিয়ম বেগমের কাছে গাড়ির জমা দিয়ে গাড়ি গ্রেজে চার্জে রেখে যান চালক শাহিন। গাড়ির মালিক সাঈদুল খানের সহধর্মিণী ওই রাতে প্রকৃতির ডাকে সারা দিয়ে বাহিরে যায় এবং গাড়ি দেখতে গ্রেজে গিয়ে দেখেন দড়জার তালা ভাঙা গ্রেজে গাড়ি নেই। তার ডাকচিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন চলে আসে। তাদের ডাকচিৎকারে বাড়িতে আসেন দোকানী মনির হোসেন ও কালাম মিয়া তারা বলেন আমাদের দোকান বন্ধ করে রাত ১২ টার দিকে বাড়িতে আসার পথে দেখি মামুন ও ইব্রাহিম এবং একজন অপরিচিত লোক সহ তিনজন রাস্তায় তাদের জিজ্ঞেস করি এত রাতে কই যাবে তোমরা ওরা বলেন একটু কাজে আসছি। তাদের ডাকচিৎকারে অন্য অরেকজন রাশেদ সরদার দেখেন ওই তিনজন গাড়ির গ্রেজের পাশের সড়কে বসে কথা বলে। এরপরে বৃহস্পতিবার শেষ বিকালে এলাকাবাসীদের সহযোগিতায় মামুন ও ইব্রাহিমকে খবর দিয়ে ভুক্তভোগী পরিবারের বাড়িতে আনা হয় এবং গাড়ি চুরির বিষয়ে জানতে চায়। পরে তারা স্বীকার করেন এবং সাদা কাগজে লিখিত দেয় চার দিনের মধ্যে গাড়ি ফেরত দিবেন।
প্রত্যক্ষদর্শী মনির হোসেন ও কালাম মিয়া জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাবার সময় দেখি মামুন ও ইব্রাহিম এবং অপরিচিত একজন সহ তিনজনকে দেখি। পরে বৃহস্পতিবার সন্ধ্যার পরে এলাকাবাসীদের সহযোগিতায় মামুন ও ইব্রাহিমকে খবর দিয়ে সাঈদুল খানের ঘরে বসি তারা সেখানে গাড়ি চুরির কথা স্বীকার করেন এবং চারদিনের মধ্যে গাড়ি ফেরত দিবেন।
ভুক্তভোগী পরিবার সাঈদুর রহমান জানান, ঋন ও জমি বিক্রি করে গাড়ি কিনছি। আমি চরে তরমুজ খেতে কাজ করি আর পামের বাড়ির শাহিনের কাছে ভাড়া দেই। বুধবার দিবাগত রাতে পোনে খবর পেয়ে সকালে বাড়িতে চলে আসি। আমরা বহু যায়গায় খোঁজাখুজি করেছি। আমি কিস্তি দিমু কি দিয়া আর পরিবার পরিজন নিয়ে কই যামু।
অটো গাড়ি চালক মো. শাহিন বলেন, প্রায় দেড় মাস যাবৎ গাড়িটি ভাড়ায় চালাই। বুধবার সকারে গাড়ি নিয়ে রাস্তায় বের হই। সন্ধ্যায় ভাবির কাছে জমা আর গাড়ি গ্রেজে চার্জে রেখে চলে যাই। রাত প্রায় ২ টায় ডাকচিৎকার শুনে দৌড়ে এসে দেখি গাড়ি চুরি হয়েছে।
এবিষয়ে মামুন হোসেন বলেন, আমি ভাড়ায় অটো গাড়ি চালক বুধবার রাতে আফতাব হোসন চেয়ারম্যান বাড়ির সামনে যাত্রী নিয়ে যাই সেখান থেকে আসার পথে তাদের সাথে দেখা হয়েছে৷ আমি কোন গাড়ি চুরি করিনি বললে আমাকে বেধড়ক মারধর করে আমি বর্তমানে হাসপাতালে ভর্তি আছি। আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন গাড়ি চুরির অপবাদ দিচ্ছে এবং তাদের মনমতো সাজানো লেখার একটি কাগজে স্বাক্ষর রাখেন। আমি বিচার চাই। অপরজন ইব্রাহিম এর মুঠোফোনে কল দিলে সে রিসিভ না করায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাচনাইন পারভেজ বলেন, অটো চুরির ঘটনায় কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রাহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.