
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে নেশাজাতীয় দ্রব্য সেবনের পর অসুস্থ হয়ে মোঃ জাবেদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের লুদুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাবেদ উপজেলার লুদুয়া গ্রামের শরাফত আলী হাজী বাড়ির আবদুল হাইয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাবেদ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যে আসক্ত ছিলেন। শনিবার সকালে তিনি নেশাজাতীয় দ্রব্য সেবনের পর অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান কামাল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাজাতীয় দ্রব্য সেবনের কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.