
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড.ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি বলেছেন,দেশ হবে সবুজ বাংলাদেশ,পরিস্কার বাংলাদেশ।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বলেছি দেশ হবে গ্রীন বাংলাদেশ,ক্লিন বাংলাদেশ।সকলের সহযাগিতা নিয়ে পরিস্কার এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। সাঁথিয়া আমাদের প্রাণের স্পন্দন।সাঁথিয়া যদি দূষিত থাকে,অপরিস্কার থাকে সেটা আমাদের সকলের জন্য ক্ষতিকর। পরিবেশ দূষণ এটা আমরা সারাদেশ ব্যাপি দেখছি।এটি একটি বড় সমস্যা।
কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার(২১ ফেব্রুয়ারী) পাবনার সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন,আমাদের ইছামতি নদী আমরা যেভাবে দেখেছি নদী দূষিত হয়েছে। এটাকেও পরিস্কার করার এজেন্ডা আমাদের আছে এবং অচিরেই কাজ শুরু করা হবে।
আমার এলাকা,আমার দায়িত্ব এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন,সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান,সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, পৌর আমির হাফেজ মাওলানা আব্দুল গফুর,সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক,উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিক,উপজেলা যুববিভাগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিখন হোসেন, শিবির নেতা মোহতাসিম বিল্লাহ সাদসহ দলীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.