প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬, ১০:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ৭:১৩ পি.এম
ভালুকায় কেন্দ্রীয় নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, বিএনপির আন্দোলনে রাজপথে থাকার ঘোষণা

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় সাংগঠনিক সফরে গিয়ে স্থানীয়ভালুকায় কেন্দ্রীয় নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার, বিএনপির আন্দোলনে রাজপথে থাকার ঘোষণা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার।
এ সময় তিনি নবগঠিত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম, অতীতের আন্দোলন-সংগ্রাম এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নবীন দলের ভূমিকা নিয়ে কথা বলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১নং রাজৈ ইউনিয়নের কৃতী সন্তান ও কেন্দ্রীয় নবীন দলের সহ-সভাপতি মো. মোস্তফা আজাদ।
ভালুকা উপজেলায় সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে সফর করেছেন কিশোরগঞ্জের কটিয়াদী-পাকুন্দিয়া আসনের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ এবং জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার।
সফরকালে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে স্থান পেয়েছেন দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী, পরিশ্রমী ও কারানির্যাতিত নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, যখন জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ব্যানার ধরার মতো লোক খুঁজে পাওয়া কঠিন ছিল, তখন থেকেই তারা রাজপথে সক্রিয় ছিলেন।
দীর্ঘ ১২ থেকে ১৩ বছর ধরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
এ সময় বিএনপির জাতীয় পর্যায়ের নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতেও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার কথা তুলে ধরেন তিনি।
নিজেও আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে একাধিক মিথ্যা মামলার সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন। একই সঙ্গে জাতীয়তাবাদী নবীন দলের নেতাকর্মীরাও পুলিশের বাধা, মামলা, হামলা ও নির্যাতনের মুখে রাজপথে আন্দোলন চালিয়ে গেছেন। তিনি জানান, কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে ৫৫টি জেলা এবং জেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত জাতীয়তাবাদী নবীন দলের নেতাকর্মীরা সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তার ভাষ্যমতে, দুঃসময়ের রাজপথের লড়াকু সৈনিক, কারানির্যাতিত, ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের সমন্বয়েই গঠন করা হয়েছে জাতীয়তাবাদী নবীন দলের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে বলেন, বিএনপি যেকোনো সময় আন্দোলন-সংগ্রামের ডাক দিলে জাতীয়তাবাদী নবীন দলের নেতাকর্মীরা সঙ্গে সঙ্গে রাজপথে নেমে সক্রিয় ভূমিকা পালন করবেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.